স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের উদ্যোগে ২০ জুলাই ২০২৬ তারিখে ঢাকার রামপুরাস্থ স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে একটি প্রাণবন্ত ফ্যামিলি হেলথ ফোরাম অনুষ্ঠিতহয়। স্কুলের সম্মানিত প্রিন্সিপাল মিসেস উম্মে হাবিবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জনাব ফারুকুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বুদ্ধি প্রতিবন্ধী পরিবার সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “Parent & Caregiver Stress Management ” এবং"Diabetes Prevention & Management" বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন যথাক্রমে বিশিষ্ট সাইকোলজিস্ট মিসেস ফারহানা আফরিন এবং বিশেষজ্ঞ চিকিৎসকডাঃ কৌশিক দাস গুপ্ত। ফ্যামিলি হেলথ ফোরামের পাশাপাশি পরিবার সদস্যদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে একটি Young Athletes Demonstration Program আয়োজন করা হয়।শিশুদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটির সদস্যরা এতে অংশগ্রহণ করেন।