পরিবারের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে আমাদের স্পেশাল এ্যাথলেটদের জন্য আরও সুস্থ, আনন্দময় ও সম্ভাবনাময় জীবন গড়ে তুলতে। এই প্রত্যয়কে সামনে রেখে Special Olympics Bangladesh-এর উদ্যোগে গত ২৬ জুলাই ২০২৬ ঢাকার সাভারে CRP-তে অবস্থিত William & Marie Taylor School-এ বিশেষ শিশুদের অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রানবন্ত Family Health Forum । সুস্বাস্থ্য , সুস্থতা ও ফিজিক্যাল ফিটনেস বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন দুজন বিশেষজ্ঞ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত Principal জনাব মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের, Special Olympics Bangladesh-এর National Director জনাব ফারুকুল ইসলাম এবং সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দিনটির অন্যতম আনন্দঘন আকর্ষণ ছিল Young Athletes Demonstration Program। ছোট্ট এ্যাথলেটদের প্রাণবন্ত অংশগ্রহণ ও পরিবারের সদস্যদের মাঝে তৈরি করে আনন্দ, উৎসাহ ও ইতিবাচকতার এক চমৎকার পরিবেশ।

Document Preview

Download Information